বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

গোপালগঞ্জে শীত উপেক্ষা করে গভীর রাতে কম্বল দিলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৬.৩৬ পিএম
  • ৩৯৯ Time View
54

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় শীত উপেক্ষা করে জেলা শহরের শিশুবন ও সোনাকুড় এলাকার তিন শতাধিত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন তিনি। এসব এলাকায় ঘুরে ঘুরে  অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে দু’টি করে কম্বল তুলে দেন তিনি। কম্বল বিতরণকালে তিনি এসব পরিবারের খোঁজ খবরও নেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন, পৌর কাউন্সিলর শফিকুর রহমান শুক্তিসহ প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন।

শিশুবন এলাকার বাসিন্দা কুলছুম বেগম, নূর আলম সহবেশ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, জেলা প্রশাসক শীতের সময় যে উপহার দিয়েছেন সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা। দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতির এই সময়ে শীত বস্ত্র বা কম্বল কেনা অসম্ভব ছিল। এই কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য শীতবস্ত্রের ব্যাবস্থা করেছেন। তারই অংশ হিসাবে জেলা প্রমাসনের উধ্যোগে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। শীতে যাতে কেউ কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION