গোপালগঞ্জে বোরোর আধুনিক চাষাবাদ প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬.২৫ পিএম
৪৪৮
Time View
গোপালগঞ্জে বোরোর আধুনিক চাষাবাদ প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ
কালের খবরঃ গোপালগঞ্জে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো মৌসুমের জাতসমূহের চাষাবাদ কলা কৌশল ও বীজ সংরক্ষণ পদ্ধতি' শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএডিসির উপ-পরিচালক দীপঙ্কর রায়, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু।এই কৃষক প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের...
2
কালের খবরঃ
গোপালগঞ্জে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো মৌসুমের জাতসমূহের চাষাবাদ কলা কৌশল ও বীজ সংরক্ষণ পদ্ধতি’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএডিসির উপ-পরিচালক দীপঙ্কর রায়, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু।এই কৃষক প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারি মো. মাহবুব আলী খান।এই প্রশিক্ষণে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী উপজেলার ৬০ জন অগ্রগামী কৃষক ও কৃষাণী অংশ নেন।