শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জের ৬.১০ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১.৩৪ পিএম
  • ৪৮৭ Time View
45

কালের খবরঃ

সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-১) প্রকল্পের আওতায় ২৩.৩৩ কোটি টাকা ব্যায়ে নির্মতি গোপালগঞ্জের ৬.১০ কিলোমিটার বিজয়পাশা-তালারহাট-জয়নগর সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, বাংলাদেশ সরকারে অর্থায়নে সওজের আওতাধীন ২৩ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত গোপালগঞ্জের ৬.১০ কিলোমিটার বিজয়পাশা-তালারহাট-জয়নগর সড়ক উন্নতীকরণ করা হয়।

এ সড়ক উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেনসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সড়ক উদ্বোধনের পর বঙ্গবন্ধু, তাঁর পরিবারে শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’৯৬-তে ক্ষমতায় এসেও আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিলাম। সারা দেশ থেকে এখন রাজধানীতে আসতে গেলে কম সময়ে মধ্যে আসতে পারে। এরপরও বিরোধীরা বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ নাকি দেশ ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষ এটা বিশ্বাস করবে কি না-এটাই আমার প্রশ্ন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যোগাযোগ ব্যাবস্থা উন্নত হয়েছে। আমরা যখন ক্ষমতার  বাইরে ছিলাম তখন যারা ক্ষমতায় ছিলো এরা দেশের জন্য কি করেছে এবং কতটুকু উন্নয়ন করেছে, এই পার্থক্য মানুষ বিবেচনা করে দেখবেন।

আওয়ামী লীগ মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আমরা প্রাইভেট টেলিভিশন দিয়েছি, রেডিও, অনলাইন সব ডিজিটাল পদ্ধাতিতে যোগাযোগ। কাজেই সত্য মিথ্যা অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে। আমরা বিশ্বাস করি, মানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION