বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ

বালু বোঝাই ট্রাকের সাথে বাসের ধাক্কা ! নিহত-৩, আহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১.১৯ পিএম
  • ৪০৯ Time View
58

কালের খবরঃ

দ্রুত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসে ধাক্কায় ৩জন নিহত হয়েছে। এসময়  ১৫যাত্রী আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর)রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (২৭), বাসযাত্রী সদর উপজেলার  রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের মৃত সালাহউদ্দিন সরদারের ছেলে নিজাম উদ্দিন সরদার (৬০) ও ট্রাক ড্রাইভার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহাগ (৩০)।  এ ঘটনার পর চালক পলাতক রয়েছে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই পরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা লাগায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন জনই নিহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা হতহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ  স্বজনদের  কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION