শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সমাধিতে ভূপেন হাজারিকার পরিবারসহ ২০ সদস্যের ভারতীয় সাংস্কৃতিক দলে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৬.৩১ পিএম
  • ৪৬৭ Time View
40

কালের খবরঃ

উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ডক্টর ভুপেন হাজারিকার ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফররত শিল্পীর পরিবারের সদস্য সহ ২০ সদস্যের একটি ভারতীয় সাংস্কৃতিক দল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার (৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধুসহ ১৫  আগস্ট তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। শিল্পীর ভাতৃবধূ  মনীষা হাজারিকা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শঙ্করলাল গোয়েঙ্কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে তারা সমাধি-সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন এবং সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার  গাওয়া দুইটি গান পরিবেশন করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন,জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION