জাতির পিতার সমাধিতে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টের শ্রদ্ধা
Reporter Name
Update Time :
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১.৩৩ পিএম
৪২৪
Time View
জাতির পিতার সমাধিতে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) গোপালগঞ্জ জেলায় নব নিযুক্ত জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধেসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।সোমবার (২৮ নভেম্বর) সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।উল্লেখ্য এরআগে মোঃ ফজলে রাব্বি প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সে...
6
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) গোপালগঞ্জ জেলায় নব নিযুক্ত জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধেসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।সোমবার (২৮ নভেম্বর) সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।উল্লেখ্য এরআগে মোঃ ফজলে রাব্বি প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) কর্মরত ছিলেন।