সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ

গোপালগঞ্জে উচ্চ ফলনশীল বিনাধান-১৬ এর মাঠ দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ২.৪২ পিএম
  • ৪১৬ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পান্ন বিনাধান-১৬ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষক সুমনের মাঠে উৎপাদিত বিনাধান-১৬ কেটে এই মাঠ দিবস করা হয়।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা’র পরিচালক ড. মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দ কুমার রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ কামরুজ্জামান বলেন, উৎপাদিত বিনাধান-১৬ কেটে পরিমাপ করে দেখো গেছে প্রতি হেক্টরে এই ধান ৬ টন ফলন দিয়েছে।উচ্চ ফলনশীল ও ৮৫ থেকে ১০০ দিন জীবন কাল সম্পন্ন এই জাতের ধান চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। কারণ এই ধান করার পর কৃষক একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসলের আবাদ করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION