মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

দুর্যোগ মোকাবিলা গোপালগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষ রোপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৩.০৮ পিএম
  • ৪৬১ Time View
2

কালের খবরঃ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে আনসার প্রশিক্ষণ মাঠ এবং বেদগ্রাম ২৩ আনসার ব্যাটালিয়ন চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত ঘোষ, ২৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ হাসান, আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি সদস্যরা।


কর্মসূচির বিষয়ে গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে। এসব অনাকাঙিক্ষত ক্ষয়ক্ষতি প্রশমনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে।’
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে এবং চারটি আনসার-ভিডিপি গ্রাম উন্নয়ন ক্লাব সমিতি ও ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION