বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

লাইসেন্স না করে বিএসটিআই-এর লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা – মহাপরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৫৬৪ Time View
139

কালের খবরঃ

বিএসটিআই-এর নব নিযুক্ত মহাপরিচালক (গ্রেড-০১) মোঃ আব্দুস সত্তার বলেছেন, বিএসটিআই-এর লোগা থাকার পরেও নিম্মমানের ও স্বাস্থ্যহানীকর পণ্য বাজারে পাওয়া যায়। বিএসটিআই-এর লাইসেন্স গ্রহনকারী যে সকল প্রতিষ্ঠান আছে তাদের লাইসেন্স দেবার আগেই এবং প্রতি বছর সেসব প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করি। কিন্তু কোন কোন প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহন না করেও বিএসটিআই-এর লোগো ব্যবহার করে থাকে। এজন্য সারা দেশেই আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করে আসছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএসটিআই-এর এ সকল তৎপরাতায় এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন সচেতন হয়েছে। এখন আমরা কিউআর কোড করে দিয়েছি যাতে সাধারন মানুষ মোবাইল ফোনের মাধ্যমে পণ্যের মান যাচাই করতে পরেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ প্রশাসনের উচ্চ পদন্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION