বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে ডাকাতি মামলায় ৭ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪.৩০ পিএম
  • ৪৪৯ Time View
120

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি মামলায় ৭ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আমাসীরা হলেন, শাওন শরীফ (২২), সোহাগ শরীফ (২৭), আশিক শেখ (২৬), রাজু মিয়া (২৬), আনিস শেখ (৩৫), ইমন খান (২৪) ও মো. সজীব কাজী (২৫)। এদের সকলের বাড়ী গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়। এর মধ্যে ইমন খান, আশিক শেখ ও মো. সজীব কাজী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ৪ আসামী পলাতক রয়েছে। এর মধ্যে শাওন শরীফ ও ইমন খানকে অতিরিক্ত ৫ বছরের কারাদন্ড ও প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মামলার বিবরনে জানা গেছে, বিগত ২০২০ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ পাভেলের বাসায় আসামীরা দরজা খোলার জন্য ডাকাডাকি করে। এক পয্যায়ে দরজা খোলা হলে আসামীরা বাসায় থাকা সদস্যদের কুপিয়ে আহত করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে নগদ দেড় লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণ ডাকাতি করে পালিয়ে যাবার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত শাওন শরীফ ও ইমন খানকে আটক করে পুলিশে দেয়। পরে তাদের দেয়া তথ্যমতে পুলিশ বাকী আসামীদের গ্রেফতার করে।

এ ঘটনায় ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ পাভেল বাদী হয়ে ২৯ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জানুয়ারী আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। পরে দীর্ঘ শুনানী শেষ আদালত এ রায় ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION