শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬.০১ পিএম
  • ৪৭৪ Time View
53

কালের খবরঃ

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে এ  কর্মশালায় অন্যান্যের মধ্যে সহকারি পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, সিনিয়র কনসালটেন্ট ডাঃ একেএম রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, সৈয়দ মোরাদুল ইসলাম, ডাঃ সাইফুন আহমেদ, ডাঃ ফাতেমাতুজ জোহরা, ডাঃ তানজিম হুদা আলোচনায় অংশ নেন।

পরে মুক্ত আলোচনায় জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন বিষয়ে মতামত গ্রহন করা হয়। একই সাথে বিভিন্ন অভিযোগ শুনেন পরিচালক।

পরিচালক নাহিদ ফেরদৌসী বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের এই চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা শুরু করে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, পিরোজপুর, বাগেরহাট, নড়াইল, বরিশাল খুলনা, ফরিদপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, শারীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, ঝালকাঠি, বরগুন, পটুয়াখালী, ভোলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা এ হাসপাতালে সেবা নিতে আসেন।

তিনি আরো জানান, ধনী-গরিব নির্বিশেষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ, পরামর্শ, অপারেশন ও লেন্স সংযোজন করাসহ সব ধরনের সেবা প্রদাণ করা হচ্ছে। সমাজের সকল শ্রেণির মানুষের পাশাপাশি এখানে ডায়াবেটিক রোগীদের বিশেষ চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া রেটিনা, গ্লুকোমা, কর্ণিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ  চোখের প্রায় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।

পরিচালক নাহিদ ফেরদৌসী আরো জানান, আগামীতে এই প্রতিষ্ঠানে রেটিনা ও গ্লুকোমা চিকিৎসায় পৃথক বিভাগ খোলা হবে। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। যাতে তারা চোখের রুগীদের এখানে পাঠাতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে এই হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি চোখের চিকিৎসায় দেশের মধ্যে অনন্য অবদান রাখবে যাতে মানুষকে আর  চোখের চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION