মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

জামাত বিএনপির নৈরাজ্য ও অস্থিতিশীলতা শক্তহাতে প্রতিহত করা হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ২.১০ পিএম
  • ৪৩১ Time View
4

কালের খবরঃ

জামায়াত বিএনপির মদদে দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃস্টির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সবাবেশ করেছে ছাত্রলীগ। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে জেলা ছাত্রলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক আমির হামজা, রাজু খান, সাবেক যুগ্ম  সাধারণ সম্পাদক শামিম খান শাহানেওয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল হক তনু, সদর উপজেলা ছাত্রলীগ আহবায়ক রকিবুল ইসলাম রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক খান রিপনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে যদি কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে বাংলাদেশ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে। এ সময় জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের তিনশতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION