মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬.৪০ পিএম
  • ৬৩৪ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে শুধু আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র জমা দেন। এদিন দুপুর ১২টায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহিদা সুলতানার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু,জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার নূর মোঃ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আক্কাস আলীসহ  জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সমর্থকদের সাথে নিয়ে পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন। গোপালগঞ্জ জেলায় চেয়ারম্যান পদে একজন। ৫টি ওয়ার্ডের বিপরীতে পুরুষ সদস্য পদে ১৮জন ও দুইটি সংরক্ষিত এলাকার জন্য নারী সদস্য পদে ১০জন  প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিদা সুলতানা বলেন, ‘চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পদে আর কেউ জমা দেননি।

এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমান দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION