মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যান ব্যাংকের ১০১তম শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ২.৪২ পিএম
  • ৪৮৯ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ৯সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যাংকের ১০১ তম শাখার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী  ফিতা কেটে ও ফলক উন্মেচন করে প্রবাসী কল্যান ব্যাংক টুঙ্গিপাড়া শাখার শুভ উদ্বোধন করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহধর্মিণী ড. নাসরীন আহমদ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম,  প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION