শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

বশেমুরবিপ্রবিতে মাষ্টারপ্লান উপেক্ষা করে হাইটেক পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৪.৪২ পিএম
  • ৫৫০ Time View
45

হৃদয় সরকার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দ্বিতীয় একাডেমিক ভবনের জায়গায় হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৭ আগষ্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করে বলেন, বিশ্ববিদ্যালয়ের নকশার বাইরে গিয়ে আমাদের দ্বিতীয় একাডেমিক ভবনের জায়গায় হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাড়বে ক্যাম্পাসের ভিতর বহিরাগতদের আনাগোনা। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর আগেও আমাদের একাধিকবার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।তারা বলেন কিছুদিন আগে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মূল ফটকের সামনে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়। এখন যদি নতুন করে হাইটেক পার্ক নির্মাণ করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের আনাগোনা বেশি হবে।

এ সময় মানববন্ধনকারীরা দাবি করেন, আমাদের পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা নেই। যেখানে শিক্ষার্থীর তুলনায়  পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই এবং আরও একটি একাডেমিক ভবন প্রয়োজন সেখানে মাষ্টারপ্লান অনুযায়ী দ্বিতীয় একাডেমিক ভবনের জায়গায় হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত হতাশাজনক। তারা বলেন, আমরা হাইটেক পার্ক চাই তবে দ্বিতীয় একাডেমিক ভবনের জায়গায় নয়। অন্য কোন স্থানে করা হোক।বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে যদি হাইটেক পার্ক নির্মাণ করতে হয় তাহলে প্রশাসনকে নতুন করে জায়গা নিয়ে হাইটেক পার্ক নির্মাণ করতে হবে। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি সংবাদ সম্মেলন করেন। দাবি আদায় না হলে পরবর্তী কার্যক্রম ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এর আগে গত রবিবার (১৪ আগস্ট) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়  একাডেমিক ভবন নির্মাণের স্থান মাস্টার প্লান অনুযায়ী পূর্ব নির্ধারিত। তবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের অনুমতি ব্যতীত বর্তমানে আইসিটি মন্ত্রণালয়ের অধিনে হাইটেক পার্ক নির্মাণের লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের ঐ স্থানে কাটাতারের বেষ্টনী দিয়ে দখল করে রাখা হয়েছে। এতে করে মাত্র ৫৫ একর বিশিষ্ট ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পার্কের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে এরকম বাণিজ্যিক স্থাপনা নির্মিত হলে,  বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্রতা নষ্ট হবে। এছাড়া একাডেমিক লেখাপড়ায় বাধাসহ বহিরাগতদের সাথে বিবাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে ক্যাম্পাসের অন্য কোন উপযুক্ত স্থানে হাইটেক পার্ক নির্মাণের দাবি জানায়।

এ বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাইটেক পার্ক হওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার সহায়ক হিসেবে পার্কটি ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ে জায়গার সল্পতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এই পার্কের জন্য চার (০৪) একর জায়গা নির্ধারণ করেছিলাম। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জায়গা আরও বাড়ানো হবে। আশাকরি তখন জায়গার স্বল্পতা দূর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION