শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

বাংলাদেশ শ্রীলংকার মত হবে না- টুঙ্গিপাড়ায় দিপংকর তালুকদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৪.২৪ পিএম
  • ৪৮৫ Time View
56

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সংসদ সদস্য দীপংকর তালুকদার ব‌লেছেন, বাংলাদেশ শ্রীলংকার মত হ‌বে না। শ্রীলংকার মেগা প্রজেক্ট গু‌লোর মত বাংলা‌দেশের মেগা প্রজেক্ট মুখ থুবড়ে পড়বে না।  পদ্মা সেতুর চালু হওয়ায় সারা দে‌শের যোগা‌যোগ ব্যাবস্থার ব্যাপক উন্ন‌তি হ‌য়ে‌ছে। কর্ণফু‌লি টানেলও বাংলা‌দে‌শের অর্থনী‌তে ভূ‌মিকা রাখ‌বে।মঙ্গলবার ( ৯ আগস্ট)দুপু‌রে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধি‌তে দলীয় নেতা কর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

এর আ‌গে দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন । শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবা‌রের শহীদ সদস্যদের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে নিজ নিজ ধর্ম অনুসারে বি‌শেষ প্রার্থনা ক‌রেন  এসময় রাঙ্গামা‌টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ প্রায় ৭ শতা‌ধিক নেতা কর্মী উপ‌স্থিত ছি‌লেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION