শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

চাঞ্চল্যকর বশেমুরবিপ্রবির ছাত্রী দলবদ্ধ ধর্ষনের শিকার মামলার চার্জসীট দাখিল, দুই আসামী বাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৫.১২ পিএম
  • ৪৮৪ Time View
49

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে চাঞ্চল্যকর বশেমুরবিপ্রবির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে ৮জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, গোপালগঞ্জ সদর আমলী আদালতে এই চার্জসীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল পাল।

তিনি বলেন, চার্জশীট ভুক্ত আসামীরা  হলো-রাকিব মিয়া, মোঃ হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্য মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ। আর যে দুইজন বাদ পড়েছে তারা হলো পিয়াষ সিকদার ও অন্তর জমাদ্দার।  দুই জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমানাদি না পাওয়ায় তাদেরকে চার্জসীট থেকে বাদ দেয়া হয়েছে। এরা সবাই জেলা কারাগারে রয়েছে।

উল্লেখ্য, বিগত ২৩ ফেব্রুয়ারী রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও আরেক ছাত্র শহরের নবীনবাগে বাসায় ফেরার পথে স্থানীয় হেলিপ্যাডের কাছ থেকে আসামীরা জোর করে পাশের একটি নির্মানাধীন ভবনের মধ্যে নিয়ে গিয়ে সেখানে দলবদ্ধ ধর্ষন করে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশ-পাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং তা ব্যাপক আন্দোলনে রুপ নেয়। দীর্ঘদিন সে আন্দোলন অব্যাহত থাকে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডীন ড. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ ও র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করে।

আসামীরা ধরা পড়ার পর এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের ভিত্তিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদেও আন্দোলন বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION