মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো, বিএনপি পালোনোর পথ পাবে না- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৬.২৮ পিএম
  • ৪৯৬ Time View
8

কালের খবরঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, বিএনপি এখন পুঁটি মাছের মত লাফাচ্ছে আর ব্যাঙ এর মত ডাকছে, তারা এখন ষড়যন্ত্র করেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। তারা যদি অতীতের মত জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, পেট্রোল বোমা নিক্ষেপ করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি আয়োজিত কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নেতাকর্মীদের প্রস্তুত হবার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, আগস্ট শোকের মাস হওয়ায় আমরা শো‌কের কর্মসূচী পালন করছি। কিন্তু সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো, বিএনপি তখন পালোনোর পথ পাবে না।

তথ্য মন্ত্রী আরো বলেন, শেখ কামাল ছিলেন একজন দক্ষ সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সংগঠক। আজকে তি‌নি বেঁচে থাকলে এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক এ‌গিয়ে যেত।কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেন, সকলের মাঝে একটি গুণ থাকে। কিন্তু শেখ কামাল এক অন্যন্য প্রতিভার অধিকারী ছিলেন।বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখসহ অনেকে বক্তব্য রাখেন।

এর আগে বেলা সাড়ে ১১ টায় বঙ্গেবন্ধু পত্র শহীদ শেখ কামলের ৭৩ তম জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি) পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও তাঁর পরিবারের শহীদ সদস্যরে রুহের মাগফেরাত কামনায় জুম্মাবাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION