মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুই মটর সাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৭.০৯ পিএম
  • ৪৬১ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ( ২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের বেদগ্রাম দক্ষিণ পাড়া এলাকার বাবলু শেখের ছেলে চাল ব্যবসায়ী তরিকুল ইসলাম (২৯) ও একই উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩৩)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসীর উদ্দীন জানিয়েছেন, তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কাঠিগ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে গোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায়। এতে মটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চাল ব্যবসায়ী তরিকুল ইসলাম নিহত হন।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত অপূর্ব রায়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION