সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপ্টেম্বরে দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতুর উদ্বোধন – সচিব এবিএম আমিন উল্লাহ নূরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৬.৩০ পিএম
  • ৬৯২ Time View
114

কালের খবরঃ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু উদ্বোধন করা হবে। আগামী এক মাসের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দিনক্ষণ ঠিক করে আগামী সেপ্টেম্বও মাসে এ সেতু উদ্বোধন করা হবে।

তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের দ্বার হিসাবে খ্যাত কালনা সেতুর উদ্বোধন হলে বেনাপোল বন্দরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হবে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কম খরচে কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে অতিদ্রুততম সময়ের মধ্যে রাজধানী ঢাকায় যাতায়াত ও পন্য পরিবহন করতে পারবেন।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে কালনা সেতু পরিদর্শন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাড়িয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ,সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, সচিবের একান্ত সচিব অপূর্ব কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী ও স্টাফ অফিসার সৈয়দ হালিমুর রহমান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

এর পর সচিব এবিএম আমিন উল্লাহ নূরী কালনা সেতুর শেষ পর্যায়ের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং সেখানে কর্তব্যরত প্রকৌশলী ও কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION