শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

মুকসুদপুরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৬.২১ পিএম
  • ৫১৪ Time View
61

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মৃনাল মুন্সীর (২৮) চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২৬ জুন মুকসুদপুর উপজেলার নওহাটা এম.আর.আই উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত মৃনাল মুন্সী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামের সালাম মুন্সীর ছেলে।

উপ-পরিদর্শক সুজন হাওলাদার জানান, গত ২৬ জুন মুকসুদপুর উপজেলার নওহাটা এম.আর.আই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বিকালে ম্যানিজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মোল্যার সমর্থক মৃনাল মুন্সী ভ্যানে করে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে জলু মাষ্টারের লোকজন পথরোধ করে মৃনাল মুন্সী কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

 

পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থায় অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায়  মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION