বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

বঙ্গবন্ধুর সমাধিতে ভিয়েতনাম রাষ্ট্রদূতের শ্রদ্ধা ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩.২১ পিএম
  • ৫৪৭ Time View
166

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন বলেছেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে। আমরা কৃষি ও মৎস্য সেক্টরে একসাথে কাজ করতে চাই। এজন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, জাতির পিতার সামধিতে আজ শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি সোমবার( ১৮ জুলাই)  দুপুরে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। সভায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি কাজী জিন্নাত আলী, সহসভাপতি শেখ মোশারফ হোসেন, ব্যবসায়ীক নেতা মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, রফিকুল ইসলাম মিটু, আলী নাঈম খান জিমি প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন’র স্ত্রী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মিঃ এ্যান, মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু , টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION