শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২, ১২.৪২ পিএম
  • ৫৬০ Time View
44

কালের খবরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (৪জুলাই)দুপুর পৌঁনে ১২ টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন প্রধানমন্ত্রী।স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ৯দিন পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে আছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সদস্যরা।

সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রথম সফর।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পদ্ম সেতুর উদ্বোধনের ৯ দিনে পর সড়ক পথে এক সফরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম পারিবারিক সফর। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিবেন এবং বঙ্গন্ধুর স্মৃতিবিজরিত স্থানগুলো ঘুরে দেখবেন।

টুঙ্গিপাড়ার পাটগাতীতে মধুমতি নদীর পাড়ে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত দৃষ্টি নন্দন ঘাটলা ঘুরে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের। সেখান থেকে মধুমতি নদীতে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমনের কথা রয়েছে বলে জানাগেছে।বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION