মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২.৪৫ পিএম
  • ৫৬০ Time View
8

কালের খবরঃ

নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনকারীরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করেন। গোপালগঞ্জ প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে এ কর্মসূচী পালিত হয় ।  মানববন্ধনে গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন,সম্প্রতি নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদ করছি।

এবং এসব ঘটনায় জড়িতের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।এ সময় উদীচীর সহ সভাপতি প্রসূন মন্ডল, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু,খেলা ঘরের গোপালগঞ্জ সমন্বয়ক মশিউর রহমান সেন্টু, গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি আব্দুস সবুর, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক গাজী আব্দুল লতিফসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION