মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

ভোজ্য তেলের আমাদনী নির্ভরতা কমাতে কৃষকদের সঙ্গে মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২, ৫.০৩ পিএম
  • ৪৪৬ Time View
6

কালের খবরঃ

ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে গোপালগঞ্জে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ সভার আয়োজন করে।

শনিবার (১৮জুন) গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রে আয়োজিত এ মত বিনিময় সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. অরবিন্দু কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, কৃষক আলম সর্দার সহ আরো অনেকে।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম আকন্দ বলেন,আমরা ভোজ্য তেলের আমদানী কমাতে চাই। দেশকে তেল উৎপাদনে স্বয়ংসপূর্ণ করতে চাই। এ জন্য বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিল, সরিষা, বাদাম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষককে বীজ, সার, বালই নাশক সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি। এসব প্রশিক্ষণ গ্রহন করে কৃষক তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তেলার আমদানী নির্ভরতা কমাতে সহায়তা করবে। তাহলে দেশ তেল উৎপাদনে স্বয়ংস্পুর্ণতা অর্জন করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION