সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুকসুদপুরে জামাত বিএনপিকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২, ১.৩০ পিএম
  • ৫৯০ Time View
94

কালের খবরঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। শনিবার (৪ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সদস্য হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসি বিশ্বাস দুর্গা, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, জেলা পরিষদ সদস্য শেখ শাহারিয়ার বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা প্রমুখ। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকি মানে ৭৫ নির্মম হত্যাকান্ড জামাত বিএনপি সংঘঠিত করেছিলো। তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। জামাত বিএনপিকে আর এক বিন্দুও ছাড় দেয়া হবে না। মুকসুদপুরের মাটিতে তাদের কোন সভা সমাবেশ হতে দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION