শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২, ১২.০৮ পিএম
  • ৬০৯ Time View
52

কালের খবরঃ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, এলজিইডির নির্বাহী

প্রকৌশলী এহসানুল হক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক অসিত কুমার মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. অরবিন্দ কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।রং বেরঙের বেলুন, বাঁশি ও ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সাংস্কৃতিক কর্মি, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও সাধারন মানুষ অংশ নেন।

অন্যদিকে, দক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের কো‌টি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিন দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা‌গেছে, কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকাল ৪টায় পদ্মা সেতুর উপর ডকুমেন্টরী প্রদর্শনী, সোয়া ৪টায় পৌর পার্কে পদ্মা সেতুর থিম সং পরিবেশনা, সাড়ে ৪টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে আনন্দ উৎসব, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট, রাত ৯টায় লেজার লাইট শো ও আতশবাজির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৬ জুন বিকাল ৩টায় পৌর পার্কে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে আনন্দ উৎসব ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও চ্যানের আই তারকা ইমরানের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ জুন পৌর পার্কে উপজেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮ টায় যাত্রাপালা “রূপবান” প্রদর্শিত হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর আয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION