মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

চোর সন্দেহে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্ত্রীর দাবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৬.০৭ পিএম
  • ৪২২ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চোর  সন্দেহে ননী বিশ্বাস (৪২) নামে এক ভ্যান চালককে গাছের সাথে বেঁধে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। ননী বিশ্বাসের স্ত্রী রেভা বিশ্বাস সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার সত্যতা পেয়ে আসামী গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২১জুন) দুপুরে নিহতের স্ত্রী রেভা বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমার স্বামী ভ্যান চালিয়ে সংসার চালাতেন। আমার মেয়ে বড় তাকে বিয়ে দিয়েছি। ২ ছেলে ছোট। তাদের নিয়ে আমি এখন অথৈই সাগরে পড়েছি।”

তিনি তার স্বামীকে হত্যার বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।

হত্যাকান্ডের শিকার ননী বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে।

ভ্যান চালক ননী বিশ্বাসের স্ত্রী রেভা বিশ্বাস বলেন, আমার স্বামী অত্যন্ত সহজ সরল। ভ্যান চালিয়েই তিনি সংসার চালাতেন। গত ১১ জুন আমার স্বামী ননী বিশ্বাস তার ভ্যান নিয়ে বাড়ি থেকে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের আত্মীয় দুলাল বাড়ৈর বাড়িতে বেড়াতে যান। পরের দিন ১২ জুন ভোর ৪ টার দিকে হিরণ গ্রামের আত্মীয়ার বাড়ি থেকে রওনা দিয়ে চলে আসেন। পথে তিনি টুঙ্গিপাড়া উপজেলার বেলে ডাঙ্গা পৌছালে স্থানীয় রবিন বালা, সান্তনু বালা বিপিন বালা, দিকজয় মজুমদার সহ ২০/২৫ তার গতি রোধ করে। তারা তাকে ভ্যান চোর আখ্যা দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে। পরে কিল ঘুষি, লাঠি ও রড দিয়ে পেটায়। খেজুরের কাটা দিয়ে আঘাত করে। পরে মৃত ভেবে সেখানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় পলাশ মজুমদার আমার স্বামীর পকেট থেকে আমাদের মেবাইল নম্বর সংগ্রহ করে ফোন দেয়। আমরা তাকে উদ্ধার করে  গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করি। দুই দিন চিকিৎসার পর পরে তিনি হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। ১৪ জুন ভোর ৪ টার দিতে তিনি মারাযান। বেলেডাঙ্গা গ্রামের রবিন বালা সহ অন্যান্যদের গণপিটুনিতে তার স্বামী মারাগেছেন বলে দাবি করেন তিনি।

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী টুটুল বলেন, আমি ননীকে ব্যক্তিগত ভাবে চিনি। সে খুবই সরল সোজা মানুষ ছিল। ভ্যান চালিয়ে সংসার চালাত। তার স্ত্রী রেভা ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীতে খন্ডকালীণ শ্রমিকের কাজ করে। ননী চোর নয়। আমি তাকে ভাল মানুষ হিসেবেই জানি।

টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস বলেন, শুনেছি বেলেডাঙ্গা গ্রামে চোর সন্দেহে এক ভ্যান চালককে মারপিট করা হয়েছে। ওই সময় রাস্তা দিয়ে যেই চলাচল করেছে সেই তাকে মেরেছে। তাকে ব্যাপক মারপিট করা হয়েছে বলে জানতে পেরেছি। ওই ভ্যান চালকের নাকি মাথায় সমস্যা ছিলো। তাই তাকে স্থানীরা চোর হিসেবে সন্দেহ করে। মারপিটের কয়দিন পর সে নাকি মারাগেছে  বালে জানতে পেরেছি ।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল বলেন,মূলত সন্দেহের করণে এ ঘটনা ঘটেছে|এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে।এ ঘটনায় ১৪ জুন একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মমলায় ২০ জনের নাম উল্লেখ সহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION