শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে বাস চাপায় নিহতের সংখ্যা বেড়ে তিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২, ৭.৪১ এএম
  • ৫১৩ Time View
46

কালের থবরঃ

নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণগেলো মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর। গত শনিবার (৪জুন) রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম  তিনতলা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মঞ্জু চৌধুরী (৫৬), মৃত ছরোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লা (৫২) ও মৃত চিত্ত রঞ্জন বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শিবু বিশ্বাস (৬০)। নিহতরা তিনজন বন্ধু বলে এলাকাবাসী জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত তিন বন্ধু  গোপালগঞ্জ পৌর সভার ঘোষেরচর এলাকায় এক মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা শেষে, মোটরসাইকেল যোগে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি লিংক রোড দিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পিছন দিক থেকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত ও চালক আহত হয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট  ও গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

গুরুতর আহত শিবু বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর ৪টার দিকে তিনিও মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দিন ও হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন। নিহতদের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত মামলা হয়নি। বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION