মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ট্রাক চালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ২.০৯ পিএম
  • ৬০১ Time View
6

কালের খবরঃ

দ্রুতগতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন সোহাগ মোল্লা ( ৩৫) নামে এক ট্রাক চালক। গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক চালক সোহাগ মোল্লা মারাত্নক হন।

তাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া চরপাড়াগ্রামের শহিদুল মোল্লার ছেলে। মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি থেকে“টুঙ্গিপাড়া এক্সপ্রেস”-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে

মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এতে মারাত্মক আহত হয় ট্রাক চালক।তাকে সাথে সাথে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়  সড়কের দুইপাশে  প্রায় ১ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION