মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মাদারীপুরে আসামি গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৬.০৭ পিএম
  • ৫২৫ Time View
6

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরে প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার না করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর ১২ টায় শহরের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফ্যাস্টুন হাতে লঞ্চঘাট এলাকায় অংশ নেয় কয়েকশ মানুষ।

মানববন্ধনকারীরা জানিয়েছেন,গত ১৬ মে বিকেলে লঞ্চঘাট এলাকার ড্রেজার ব্যবসায়ী অহিদ হাওলাদার ও কামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। জখমের ঘটনায় ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার একদিন পরে ড্রেজার ব্যবসায়ী অহিদের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় পৌর ছাত্রলীগের একাংশের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ২৫ জনকে অভিযুক্ত করা হয়। মামলার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় নোবেল ও তার লোকজন। এ ঘটনায় এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করেনি। ফলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীরা মামলা তুলে নিতেও নানা ভাবে বাদীকে চাপ দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

মামলার বাদী ফাতেমা আক্তার বলেন, ‘আমার স্বামীর ওপর প্রকাশ্যে হামলা চালানো হল। আমি বিচার চেয়ে থানায় মামলাও করলাম। অথচ পুলিশ আসামি ধরার বিষয় গুরুত্ব দিচ্ছে না। পুলিশ রাতের বেলায় এলাকায় আসামি ধরার চেষ্টা করে কিন্তু আসামিরা কেউ এলাকায় নেই। তারা এলাকার বাহিরে অবস্থান করে আমাদের উল্টো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আসামিরা মোবাইল ফোন ব্যবহার করে ঘোরাফেরা করে। তাদের গ্রেপ্তার না করায় আমরাও আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা সরকারের কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ঘটনার পর থেকে আসামিরা এলাকায় নেই। আমরা প্রতিদিন রাতে বিভিন্ন ঘরে তল্লাসি  চালাই। কিন্ত আসামিদের পাওয়া যাচ্ছে না। আশা করছি, অভিযুক্ত আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION