বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন

পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২, ৬.১৪ পিএম
  • ৭৩৪ Time View
265

কালের খবরঃ

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন।সোয়াবিন তেল বিক্রি না করে মজুদ করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ ভাবে এসব অভিযান পরিচালনা করেন। আজ বুধবার (১১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বড় বাজার এবং সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজারে এসব অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, সকালে জেলা শহরের বড় বাজার এলাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে আভিযান চালানো হয়। এসময় সোয়াবিন তেল মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী পরিমল সাহাকে ১০ হাজার টাকা ও বেশি দামে সোয়াবিন তেল বিক্রি কারার দায়ে পাল স্টোরের মালিক সদানন্দ পালকে দুই হাজার টাকা জরিমানা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল ইয়াসার রহমান তাফাদার।

অপরদিকে, সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে আরো তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।এসব অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুল হক বাবলুসহ গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION