শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কোটালীপাড়ায় স্কুল মাঠ ভাড়া দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ২.৩৪ পিএম
  • ৫২৫ Time View
52

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ মোটা অংকের অর্থের বিনিময়ে ঠিকাদের কাছে ভাড়া দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়টির মাঠ ভরে রাখা হয়েছে ইট খোয়াসহ নানা ধরণের নির্মাণ সামগ্রী দিয়ে। প্রতিদিনই মেশিন দিয়ে এসব ইট ভাঙ্গা হচ্ছে। আর এই মেশিন দিয়ে ইট ভাঙ্গার শব্দে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান বিঘœ ঘটছে। যার ফলে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন,নাগরা-বান্ধাবাড়ি-রাশমীল সড়ক নির্মাণ কাজের সামগ্রী রাখার জন্য বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের মাঠটি গাজী এন্টাপ্রাইজের কাছে ভাড়া দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিনিময়ে ওই ঠিকাদার ৭লক্ষ টাকা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কামাল হোসেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে জেবিপি উচ্চ বিদ্যালয় ও বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই মাঠটিতে খেলাধুলা করে। মাঠটিতে নির্মাণ সামগ্রী রাখার  কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আর বিদ্যালয় চলাকালীন সময়ে মেশিন দিয়ে ইট ভাঙ্গার কারণে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটচ্ছে।

নাম প্রকাশ না করা শর্তে বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, বিদ্যালয় মাঠে ইট খোয়া রাখার কারণে আমরা খেলাধুলা করতে পারছিনা। এছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ে মেশিন দিয়ে ইট ভাঙ্গা হয়। যার ফলে আমাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের  বলেন, বিদ্যালয়ের যে মাঠটি ভাড়া দেওয়া হয়েছে সেটি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যবহার করেনা। ওই মাঠটি আমাদের হলেও বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার  করে।

তিনি আরো বলেন, মাঠটিতে কিছু দিনের জন্য নাগরা-বান্ধাবাড়ি- রাশমীল সড়ক নির্মাণ কাজের সামগ্রী রাখার জন্য মোঃ জসিমউদ্দীন নামে এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা ও ১টি সিসি টিভি মনিটরের বিনিময়ে অনুমতি দেওয়া হয়েছে। এখানে ৭ লক্ষ টাকার বিষয়টি ভিত্তিহীন।

বান্ধাবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবক সবুজ ঘরামী বলেন, আমরা শুনেছি ঠিকাদারের কাছ থেকে বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হান্নান মোল্লা ও প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ৭লক্ষ টাকা নিয়েছেন। এই অর্থের বিনিময়ে মাঠ ভাড়া দেওয়ার কারণে বিদ্যালয় দুটোর শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

ঠিকাদার মোঃ জসিমউদ্দীন বলেন, আমি ৩মাসের জন্য মাঠটি ভাড়া নিয়েছি। বিনিময়ে বিদ্যালয়ে ৫০ হাজার টাকা ও ১টি সিসি টিভি মনিটর দিতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোন বিধান নেই। বিষয়টি সরেজমিনে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হান্নান মোল্লা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা  মিথ্যা। যে টাকা ঠিকাদারের কাছ থেকে নেয়া হয়েছে তা রেজুলেশন করা  হয়েছে এবং স্কুল ফান্ডে জমা করা হয়েছে। বিদ্যালয় চলাকালে কোন ধরনের মেশিন চালানো হয়না। তাই শব্দে পাঠদান বিঘিœত হওয়ার কোন সুযোগ নাই। তিনি আরো ঠিকাদারের সঙ্গে যা হয়েছে তা প্রধান শিক্ষক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION