শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কাশিয়ানীর মধুমতি বাঁওড় থেকে সাড়ে ১২হাজার মিটার অবৈধ জাল আটক ও ধ্বংস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২, ১২.০৩ পিএম
  • ৫৩৩ Time View
51

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি বাঁওড় থেকে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৯টি অবৈধ জাল আটক করে ধ্বংস করেছে উপজেলা  প্রশাসন। আজ সোমবার (২৩ মে) সকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের মধুমতি বাঁওড়ের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে  এসব জাল আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। আটককৃত জালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।

কাশিয়ানী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, সকাল ৭ টার দিকে মধুমতি বাঁওড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি চায়না ম্যাজিক জাল, আড়াই হাজার মিটার দৈর্ঘের ৮টি চরপাটা জাল, ১টি নেটের  বেড় জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল বাঁওড়ের পানি থেকে তুলে আনা হয়। পরে এসব জাল বাঁওড় পাড়ে জেলেদের সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION