মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুরে অবহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২, ৫.০০ পিএম
  • ৫২৫ Time View
Exif_JPEG_420
2

কালের খবরঃ গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর ১২টায় টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সর সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া,  উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু বিশ্বাস।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে ৫১টি সেন্টারে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের এবং ১ থেকে ৬ বছর বয়শের শিশুদের ভিটামিন খাওয়ানো হবে। সকল শিশুদের ভিটামিন এ খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়। কারন ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুকি কমায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION