শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জ ও মুকসুদপুরে ১ মেয়রসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৫.৪৩ পিএম
  • ৫৬২ Time View
54

কালের খবরঃ

গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভা নির্বচনের যাচাই বাছাইয়ে ১ মেয়র প্রার্থীসহ  ৬ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।বৃহস্পতিবার (১৯ মে) বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুল মোল্যা বিষয়টি নিশ্চত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এদিকে, নির্বাচনী বয়স (অপ্রাপ্তবয়স্ক)না হওয়ায় গোপালগঞ্জ সদর পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুল মোল্যা জানান, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র যাচাই বাছাই-এ মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তহমিনা বেগম এবং কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে ভল্লব কুন্ডু ও ৬নং ওয়ার্ডে মোঃ মিজান মোল্লার মনোনয়ন পত্র বাতিল করা হয়।এসব প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্রে সমস্যা রয়েছে বলে জানানো হয়।ফলে মুকসুদপর পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা দেন।এদিকে, গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে অপ্রাপ্ত বয়স হওয়ায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সবুজ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে এ পৌরসভায় মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা দেন।প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৫ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION