শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২, ৪.১৪ পিএম
  • ৫২৯ Time View
40

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিহানুর রহমান শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।আজ রোববার (২৯ মে) দুপুরে উপজেলার মাজড়া এম.ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের একমাত্র ছেলে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিহানুরকে উদ্ধারকারি (শিহানুরের) বন্ধু তাজুল ইসলাম জানান, তার বন্ধু শিহানুরকে কে বা কারা মারধর করবে বলে হুমকি দিয়েছে। হুমকীকারি শিহানুরকে ঘটনাস্থলে যেতে বলেছে। তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে পাশের মাদ্রাসার (নিহত শিহানুরের এলাকার বন্ধু) দশম শ্রেণির ছাত্র ও হিরন্যকান্দি গ্রামের মোঃ ইকলাসুর রহমানের ছেলে নাজিম (১৭) শাহিনুরের বুকে এবং ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। তাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গেলে কর্মরত চিকিতৎক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী জরুরী বিভাগে কর্তব্যরতঃ মেডিকেল অফিসার ডা. খাদিজা শাহিন বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশের ওই কর্মকর্তা (ওসি) আরও জানান, থুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রেমঘটিত কোন কারণে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION