মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

উম্মুক্ত নির্বাচনে এক প্রার্থীকে জেলা আওয়ামী লীগের সমর্থনে বিপক্ষে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২, ১.০৯ পিএম
  • ৪৮৮ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা পাল্টি কর্মসূচী পালিত হয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। জেলা সদরের পৌরসভা নির্বাচনে ১০জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী।নির্বাচনে কোন দলীয় মনোনয়ন না দেয়ায় এই পৌর সভায় উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু, গতকাল বৃহস্পতিবার ( ২৬ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাধারন সম্পাদক মাহাবুব আলী খান এক প্রেস ব্রিফিং করে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবকে আওয়ামী লীগের সমর্থন দেয়া হয়েছে। এই সমর্থনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এরই প্রতিবাদে আজ শুক্রবার (২৭ মে) দুপুরে অপর মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি জি.এম সাহাব উদ্দিন আজম-এর নেতৃত্বে সহস্রাধিক সমর্থক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর এলfকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে স্থানীয় চৌরঙ্গীতে গেয়ে বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী জিএম সাহাব উদ্দিন আজম, শেখ ইনসান আলী, জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাহাবুদ্দিন হিটু, আমির মেম্বার প্রমূখ বক্তব্য রাখেন।তারা একজন প্রার্থীকে জেলা আওয়ামী লীগের দেয়া সমর্থন সম্পূর্ন অবৈধ হিসাবে চিহ্নিত করেন এবং এঘটনার তীব্র প্রতিবাদ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION