মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে চলছে ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২, ২.১২ পিএম
  • ৫৫৩ Time View
10

কালের খবরঃ গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।আজ শুক্রবার (২৭ মে) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্ধোধন করেন। এসময় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমূখ উপস্থিত ছিলেন।

সকালে ২০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল মহিলা ইভেন্টে ৩৭ মিনিট ২২ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস অর্থি এবং ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল পুরুষ ইভেন্টে পুরুষ ইভেন্টে ৪৬ মিনিট ১৮ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মোঃ রাকিবুল ইসলাম প্রথম হন। এ প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিস টিমসহ ১৯টি দলের প্রায় ৩০০ প্রতিযোগী ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION